১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ফতুল্লায় ঝোপ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায় বলে জানায় এসআরবি।

পরে ওই এলাকার একটি ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়