১৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৩, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫৩, ১৬ অক্টোবর ২০২৬

বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশি অভিযান

বন্দরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির খবরে বিরিয়ানির দোকানে পুলিশি অভিযান

নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবরে একটি বিরিয়ানির দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি গ্রামের ‘আসলাম বিরিয়ানি’তে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জুমার নামাজের পর বুরুন্দি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁদের জন্য ওই দোকানে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে এমন তথ্য পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ।

দোকানের পরিচালক আসলাম মিয়া জানান, বৃহস্পতিবার রাতে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ২০০ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। অর্ডারকারীরা জানিয়েছিলেন, জুমার নামাজের পর তাঁরা দোকানে বসে খাবেন। তবে শুক্রবার দুপুরে পুলিশ অবস্থান নেওয়ার পর অর্ডারকারীদের কেউ সেখানে আসেননি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা মিছিল করার উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এরপরই আমরা সেখানে অবস্থান নিই।’

তিনি আরও বলেন, ‘কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বন্দরে হতে দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ সোচ্চার রয়েছে।’

সর্বশেষ

জনপ্রিয়