নারায়ণগঞ্জ ক্লাবের স্নুকার চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন রেজা পাহলভী
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুলাই শুরু হওয়া এক সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা ১৮ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় ক্লাবের ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় রেজা পাহলভী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ইঞ্জিনিয়ার হোসেন মো. তানিম তৌহিদ রানারআপ হন। একই সঙ্গে প্রতিযোগিতায় ৮৩ পয়েন্টের সর্বোচ্চ ব্রেক করে বিশেষ কৃতিত্ব অর্জন করেন তিনি।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ বিজয়ী ও অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক কমিটি, রেফারি, মার্কার ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সুস্থ প্রতিযোগিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। ভবিষ্যতেও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নিয়মিতভাবে মানসম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখবে।





































