২৩ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২৩ অক্টোবর ২০২৬

মাকসুদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে ঢাকায় মানববন্ধন

মাকসুদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে ঢাকায় মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদা বেগম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন ২০ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। এ সময় মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারারও প্রতিবাদ জানান তাঁরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ছোট ছেলে ও হামলায় আহত রাসেল ইসলাম জীবন, ছেলে জজ মিয়া এবং মেয়ে নাসরিন সুলতানা, আনোয়ারা বেগম ও সানোয়ারা বেগম।

বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার পলাতক ২ নম্বর আসামি সামাউন হাবিবসহ অন্যরা অর্থের বিনিময়ে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। পলাতক সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

গত ১২ অক্টোবর রাত সাড়ে ৮টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় ভাঙারি ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকসুদা বেগমকে হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় রাসেলসহ দুজন গুরুতর আহত হন।

সর্বশেষ

জনপ্রিয়