২৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৯, ২৪ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখ পরীক্ষা ৫০০ রোগীর

রূপগঞ্জে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখ পরীক্ষা ৫০০ রোগীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়।

 শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার যাত্রামুড়ায় হাজী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম।

ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। তিনি বলেন, “অর্থাভাবে কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় জীবনযাপনে বাধ্য না হন, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করে তাঁদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া শুধু সেবা নয়, মানবিক দায়িত্বও। তাঁরা যেন আবার পৃথিবীর আলো দেখতে পারেন, সেই প্রত্যয়ে আমাদের এ উদ্যোগ।”

লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম বলেন, ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রোগীদের অস্ত্রোপচার, চোখের লেন্স সংযোজন, ওষুধ এবং যাতায়াতের খরচ সম্পূর্ণ বিনা মূল্যে বহন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়