মার্ক টাওয়ার মোবাইল ব্যবসায়ী কমিটির নেতৃত্বে মিঠু–ফেরদৌস
নারায়ণগঞ্জের মার্ক টাওয়ার মোবাইল ব্যবসায়ী কমিটির বার্ষিক সভায় ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আনিছুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ফেরদৌস দায়িত্ব পেয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নগরীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানা জামাল, সহসভাপতি মো. রাসেল ঢালী, সিনিয়র সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ, সহসাধারণ সম্পাদক মো. লিটন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর (কিরণ মীর), সহসাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ মো. নুরুল আমিন, দপ্তর সম্পাদক রঞ্জিত, প্রচার সম্পাদক মো. রাসেল, ক্রীড়া সম্পাদক মিথুন বণিক এবং সাধারণ সদস্য মো. রানা ও মো. মুন্না।
নবগঠিত কমিটির নেতারা জানান, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সমস্যা সম্মিলিতভাবে সমাধানে তাঁরা কাজ করবেন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের সহযোগিতা ও মার্ক টাওয়ারে সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেবেন।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।





































