২৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ২৬ জুন ২০২৬

আপডেট: ২২:১০, ২৬ জুন ২০২৬

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

মতবিনিময় সভায় এলাকাবাসী তাদের বিভিন্ন নাগরিক সমস্যা ও ভোগান্তির বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এ সময় তিনি সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বক্তব্যে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধও জরুরি বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়