২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ জুন ২০২৬

শুক্রবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

শুক্রবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭ এর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামী ২৬ জুন (শুক্রবার) ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়