২৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৮, ২৬ জুন ২০২৬

আশুরা উপলক্ষে কাশীপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশুরা উপলক্ষে কাশীপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জের কাশীপুরে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) কাশীপুরের পশ্চিম দেওভোগ সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউস ও সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী। এছাড়া কাশীপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলাফত মজলিসের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, ইসলামের ইতিহাসে এ দিনের গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজজীবনে এর শিক্ষা তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়