বক্তাবলী গণহত্যা দিবসে সমমনা নারায়ণগঞ্জের আলোচনা সভা
বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সমমনা নারায়ণগঞ্জ। রোববার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমমনা নারায়ণগঞ্জের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রফিউর রাব্বি, অ্যাডভোকেট আওলাদ হোসেন, দুলাল সাহা, শিবনাথ চক্রবর্তী, জাহিদুল হক দিপু, জহিরুল ইসলাম জহির, জাকির হোসেন, প্রীতি কণা দাস, রহিমা খাতুন ও সালাউদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন ওসমান খান।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও বক্তাবলীর শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। গণহত্যার ইতিহাস সংরক্ষণ, বধ্যভূমি ও স্মৃতিচিহ্ন রক্ষা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বক্তাবলী পরগনায় নির্মম গণহত্যা চালায়। সেদিন ১৩৯ জন শহীদ হন। পুড়িয়ে দেওয়া হয় ২২টি গ্রাম।





































