বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বর্ষাকে হুইল চেয়ার দিল উপজেলা প্রশাসন
শারীরিক প্রতিবন্ধী শিশু বর্ষার চলাচল সহজ করতে তাকে হুইল চেয়ার দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ কার্যালয়ে শিশুটিকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব।
উপজেলা প্রশাসন জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনযাত্রা সহজ করা এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগের অংশ হিসেবে এ হুইল চেয়ার দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে কাজ করা প্রয়োজন।





































