৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৯, ২৯ নভেম্বর ২০২৬

রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহন আহমেদ মমিন

রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহন আহমেদ মমিন

নারায়ণগঞ্জের ফতুল্লার ৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহন আহমেদ মমিন। তিনি ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সহসম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

মোহন আহমেদ মমিন বলেন, ‘আমাকে ৭৭ নম্বর রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় দাতা সদস্য, অভিভাবক ও প্রিয় শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

সর্বশেষ

জনপ্রিয়