জনগণের ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকব: আবদুল জব্বার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
রোববার (২৯ নভেম্বর) বাদ আসর স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে আবদুল জব্বার স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন নাগরিক সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন।
এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, “জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় পাশে থাকব।”
তিনি আরও বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের যেকোনো বিপদে-আপদে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।”
গণসংযোগকালে জামায়াতের সিদ্ধিরগঞ্জ থানা আমির আলী আক্কাস রুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





































