৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৬, ২৯ নভেম্বর ২০২৬

সোমবার যুবদল নেতা রশিদুর রহমান রশুর তৃতীয় মৃত্যুবার্ষিকী

সোমবার যুবদল নেতা রশিদুর রহমান রশুর তৃতীয় মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (৩০ নভেম্বর)। ২০২৩ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

রশিদুর রহমান রশু নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রশুর পরিবার ও ঘনিষ্ঠরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির ডাকা আন্দোলনে সক্রিয় ছিলেন রশু। বিএনপির আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও মিছিলে অংশ নেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছিল। এসব মামলার কারণে তাঁকে দীর্ঘ সময় বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। এমনকি মায়ের মৃত্যুর সময়ও তিনি আত্মগোপনে থাকায় জানাজায় অংশ নিতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রশুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কবরস্থানে তাঁর কবর জিয়ারত করা হবে। এ ছাড়া রূপগঞ্জ ও সোনারগাঁয়ের কয়েকটি মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা রশুর নিজ বাড়িতেও দোয়ার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতে রাজনৈতিক সহকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়