২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৬, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:১৭, ১৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নসংলগ্ন একটি বাস গ্যারেজের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত ১৭ আসামির মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন, আওয়ামী লীগ নেতা জালাল ওরফে টায়ার জালালসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় আরও কয়েকজন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সর্বশেষ

জনপ্রিয়