২৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার আফজাল হোসেন পণ্টি এবং সাবেক সাধারণ সম্পাদক ও নিউ এজের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম জীবন।

বক্তারা বলেন, দুই বছরের পথচলায় পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের মনে ঠাঁই করে নিয়েছে। আগামী দিনেও রূপালী বাংলাদেশ জনমনের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। স্থানীয় ও জাতীয় সমস্যা তুলে ধরে দেশ গঠনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ, জ্যেষ্ঠ সাংবাদিক নাহিদ আজাদ ও মাসুমুজ্জামান, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার এম আর কামাল, যমুনা টেলিভিশন ও যুগান্তরের স্টাফ রিপোর্টার আমির হোসাইন স্মীথ, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনিসুর রহমান জুয়েল, জ্যেষ্ঠ ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায় ও পাপ্পু ভট্টাচার্য্য, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকত এবং এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরান আলী সজীব প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়