২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‘ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নৌযান সেক্টরের কেন্দ্রীয় সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নৌকা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোহাম্মদ তসলিম বলেন, ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পর্যাপ্ত বেতন-ভাতা, নিয়োগপত্র, অবসর ভাতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত এবং নদীগুলোর নাব্যতা রক্ষায় জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

নারায়ণগঞ্জ নৌকা ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ রাব্বির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি উসমান গনি এবং ঢাকা মহানগর দক্ষিণ নৌ সেক্টরের সভাপতি আশরাফুল আলম ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বক্তব্য দেন।

সর্বশেষ

জনপ্রিয়