বক্তাবলীতে ৮২ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে ৮২টি ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানার বক্তাবলী সামছুলের মোড় এলাকায় মামুনের অটোরিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় সাব্বিরকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৮২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




































