২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৩৯, ২৫ অক্টোবর ২০২৬

নাসিকের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের মেয়র প্রার্থী আবদুল জব্বারের গণসংযোগ

নাসিকের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের মেয়র প্রার্থী আবদুল জব্বারের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

রোববার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় নানা পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

সিদ্ধিরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমির আলী আক্কাস রুমনের নেতৃত্বে আয়োজিত গণসংযোগে দলের শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

নেতারা ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া চান।

সর্বশেষ

জনপ্রিয়