২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৭, ২৫ অক্টোবর ২০২৬

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩, মাদক উদ্ধার

বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জে সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫টি ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) পরিচালিত অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ছয়জন, মাদক সেবনের অভিযোগে ৪৬ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জন, ডাকাতির অভিযোগে চারজন, চুরির অভিযোগে একজন, নিয়মিত মামলায় পাঁচজন, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সবচেয়ে বেশি ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে সোনারগাঁয়ে। তাঁদের মধ্যে মাদক ব্যবসার অভিযোগে একজন, মাদক সেবনের অভিযোগে ২১ জন, ডাকাতির অভিযোগে একজন, পরোয়ানাভুক্ত চারজন, অন্যান্য ধারায় দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন রয়েছেন। এ সময় ২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে মাদক সেবনের অভিযোগে ১২ জন, পরোয়ানাভুক্ত একজন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন রয়েছেন।

ফতুল্লায় ১৫টি ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক ব্যবসার অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে তিনজন, পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন রয়েছেন।

সদর থানার অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসার অভিযোগে দুজন এবং মাদক সেবনের অভিযোগে আটজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দরে ডাকাতির অভিযোগে তিনজন, পরোয়ানাভুক্ত তিনজন ও অন্যান্য ধারায় একজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জে চুরির অভিযোগে একজন, পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় দুজন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আড়াইহাজারে মাদক সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়