আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা
বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিড্স) পরিচালিত আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যাচ-৯৩-এর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর ডিআইটি মার্কেটে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল হেলাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শামীমা সুলতানা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার ও মাস্টার ট্রেইনার মো. মনির হোসেন সানিসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।





































