২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নদীতে মরদেহটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পাগলা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মিলন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরনে কালো রঙের শার্ট ও কালো প্যান্ট ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়