২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, একজন গ্রেপ্তার

বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর থানাধীন মালামত এলাকায় মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানার ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরে ডাকাতির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমসহ একাধিক দল তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে মিজানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়