০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ৩১ আগস্ট ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের সামনে র‍্যাবের অভিযান, আটক ৫

ভিক্টোরিয়া হাসপাতালের সামনে র‍্যাবের অভিযান, আটক ৫

নারায়ণগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন ও দেশীয় অস্ত্র বহনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানকালে ভিক্টোরিয়া হাসপাতালের সামনে অবস্থিত সোনালী অতীত ক্লাব এলাকায় মাদক সেবনের অভিযোগে গোপচর এলাকার মনসুর আলীর ছেলে সোহান (১৭) ও দুলালকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে সোহানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।

একই সময়ে ভিক্টোরিয়া হাসপাতালের পেছনের এলাকা থেকে আরও তিনজনকে আটক করে র‍্যাব। পরে তাদের দেহ তল্লাশি করে বড় ধারালো ছুরি ও চাকু উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, দণ্ডপ্রাপ্ত সোহানকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাজা কার্যকরের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর দেশীয় অস্ত্রসহ আটক অপর তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়