নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অধীনে জেলার ইউনিয়ন পরিষদে ৪৮টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে ৯ জন এবং হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ৩ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৩ আগস্ট সকাল ১০টা থেকে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে dcnarayanganj.teletalk.com.bd ওয়েবসাইটে।
নিয়োগের ক্ষেত্রে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।





































