সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলু বেগম কুমিল্লার কোতয়ালী থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুলু বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলু বেগমের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





































