০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৪৭, ৩১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. পনির হোসেন। তিনি ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আলিমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পনির হোসেনকে আটক করে।

পরে তার হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, কালো স্কুলব্যাগের ভেতর থাকা ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স এবং মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়