০৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ৮ আগস্ট ২০২৬

ব্রহ্মপুত্রের তীরে ‘নারায়ণগঞ্জ-৯৪’ ব্যাচের পুনর্মিলনী

ব্রহ্মপুত্রের তীরে ‘নারায়ণগঞ্জ-৯৪’ ব্যাচের পুনর্মিলনী

শৈশব-কৈশোরের স্মৃতিচারণ, বন্ধুদের আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদের তীরের ‘আনন্দ রিসোর্টে’ অনুষ্ঠিত হয়েছে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও চড়ুইভাতি।

শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী এ আয়োজন করে ‘নারায়ণগঞ্জ-৯৪’ এডমিন প্যানেল (২০২৫-২৬)। নারায়ণগঞ্জ জেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন।

আয়োজনে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, আই.ই.টি. সরকারি উচ্চ বিদ্যালয়, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বি.এম. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কদম রসুল উচ্চ বিদ্যালয়, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় ও জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কুশল বিনিময়, পুরোনো দিনের স্মৃতিচারণ ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো রিসোর্ট প্রাঙ্গণ।

দিনব্যাপী আয়োজনে ছিল সকালের নাশতা, বিশেষ প্রীতিভোজ, কফি, চটপটি ও শরবত। পাশাপাশি অনুষ্ঠিত হয় রাফেল ড্র ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় জনপ্রিয় সুরের দল ‘শহর বাউল’ বাউল ও ফোক গান পরিবেশন করে। গানের তালে-সুরে সাবেক শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে।

আয়োজকরা জানান, জীবনের ব্যস্ততার মাঝে ১৯৯৪ ব্যাচের বন্ধুদের আবারও একত্রিত করা এবং শৈশবের বন্ধুত্ব ও স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘নারায়ণগঞ্জ-৯৪’ এডমিন প্যানেল (২০২৫-২৬)-এর এডমিন আলী ইমরান, ইসমত আরা মুন্নি, মো. লিয়াকত আলী ও আবদুস সালাম এবং মডারেটর মো. মাসুদ পারভেজ, আকতারুজ্জামান সোহেল, ইমরান হোসেন, মো. বাবুল হোসেন, শেখ মাসুদ পারভেজ, ফাতেমা শারমিন, গোলাম মাওলা মুকুল, পারভেজ আলম, জাহাঙ্গীর আলম অপু, রোমানা আলম অংকু, কামরুন নাহার লিপি, খালেদ মোশারফ ও নুরুল আমিন।

সর্বশেষ

জনপ্রিয়