ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক শোভাযাত্রা
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় পশ্চিম দেওভোগ মাদ্রাসা জামে মসজিদের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলমাস পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন মানবিক সমাজ কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাবের হোসেন জাবেদ, সহ-সভাপতি মো. জাফর হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিশু, দাপ্তরিক সম্পাদক মো. রিদওয়ান রাসেল, কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ আকরাম হোসেন, প্রচার সম্পাদক মো. আনিসুল ইসলাম হৃদয় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ছানাউল্লাহ ও মো. শাহজাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।





































