০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে সদস্য সচিব সোহেল রানা

সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে সদস্য সচিব সোহেল রানা

নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা।

গত ২৪ আগস্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি করা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

কমিটির সদস্যরা হলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়াবিদ জুমরাতুল মিঠু।

নতুন এডহক কমিটির মাধ্যমে সদর উপজেলার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে কমিটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়