জামতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত ও ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত জামতলা কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলা পঞ্চায়েতের সহসভাপতি ও ব্যবসায়ী নেতা মো. সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ বলেন, ‘বর্তমান সরকার শিশু-কিশোরদের মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে বাঁচানোর ও তাদের মানসিক উন্নতির জন্য নতুন কুঁড়ির আয়োজন করেছেন এবং স্কুল পর্যায়ে ক্রীড়াকে বাধ্যতামূলক করেছেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ।’
এ সময় তিনি মীম শরৎ গ্রুপের সহযোগিতায় আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে আরও দুটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।





































