২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২১, ২৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী, মাদক ও চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আটি ওয়াবদা কলোনী এলাকার মো. জসিম উদ্দিন (৪৬), মিজমিজি বাতেনপাড়া এলাকার ইমরান হোসেন (৩০) ও এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. নূর হোসেন (৩৬)। পুলিশের দাবি, জসিম উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। ইমরান হোসেন ও নূর হোসেন যথাক্রমে ১ ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য।

সামারি ট্রায়ালের আওতায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রাব্বি (২২), শহিদুল ইসলাম (৩৯), মো. আলমগীর (৩৫), মো. রমজান আলী (২১), মোস্তফা কামাল (৩৫) ও আল আমিন (৩০)।

এ ছাড়া মাদক মামলায় ইমদাদুল ইসলাম মুন্না (২৮), মারুফ আহম্মেদ মিঠু (৩০) ও মো. রানা মিয়া (২০), চাঁদাবাজির মামলায় শহিদুল (৩৬) এবং চারটি সিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি গোলাম মোরশেদ বাবু ওরফে লাল বাবু ওরফে বাবু হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়