১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ১০ নভেম্বর ২০২৬

খোকন সাহার মৃত্যুতে বিএনপি নেতা টিপুর শোক

খোকন সাহার মৃত্যুতে বিএনপি নেতা টিপুর শোক

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক শোকবার্তায় তিনি প্রয়াত অ্যাডভোকেট খোকন সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট খোকন সাহা মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়