১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০০, ১০ নভেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে খেলাফত মজলিস নেতারা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে খেলাফত মজলিস নেতারা

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন ও সংশ্লিষ্টদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাদ্রাসাটি পরিদর্শন করে। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন এবং মাদ্রাসার মুহতামিমসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে খেলাফত মজলিসের নেতারা অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি সহমর্মিতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ।

এ ছাড়া ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, ক্যাম্পাস সম্পাদক আমীর মোহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক জাওয়াদ আহমদ, ফতুল্লা থানা সেক্রেটারি নাজিম হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়