১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৩৯, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৩, ১০ নভেম্বর ২০২৬

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর এক সহকারী আইনজীবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। খোকন সাহা ১৯৬৪ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খোকন সাহা। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেওয়ার পর সম্প্রতি তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একটি সূত্র জানায়, সোমবার রাতে তাঁকে সেখান থেকে ঢাকার অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

খোকন সাহা দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়