০৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ৯ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাবের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাবের আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (৯ নভেম্বর) বিকেলে খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সভাপতিত্ব করেন ড্যাবের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার, ডা. আমিনুল ইসলাম, কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আমীর উল মূলক, ডা. ফারুক হোসেন, ডা. নাজমুল হোসেন বিপুল, ডা. মো. জহির উদ্দিন আহমেদ ও সহকারী অধ্যাপক ডা. পঙ্কজ কুমার নাথ।

সর্বশেষ

জনপ্রিয়