১১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৪, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৬, ১১ নভেম্বর ২০২৬

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল, ভেন্টিলেটরে ১ জন

মাদ্রাসায় আগুনে অসুস্থ ৭৬ শিক্ষার্থী ছাড়পত্র পেল, ভেন্টিলেটরে ১ জন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ের শান্তিধারা এলাকায় জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে এখনও ভর্তি আছে ১৮ জন। তাদের মধ্যে আজিজুল হক সিয়াম নামে এক শিক্ষার্থী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি চার শিক্ষার্থীর মধ্যে ২০ বছর বয়সী ইউসুফের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গত ৯ নভেম্বর দিবাগত রাত পৌনে দুইটার দিকে মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিসকক্ষে আগুন লাগে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সময় বই ও কাগজপত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ

জনপ্রিয়