১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৮, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৮, ১০ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ, খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ, খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষের দায়ে মুক্তাদির (২০) নামে এক খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ থেকে বিরত থাকতে খামারিদের সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে এসব মাছ চাষ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ মাছের চাষ বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়