১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২১, ১০ নভেম্বর ২০২৬

আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জামায়াতের আমির আবদুল জব্বার

আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জামায়াতের আমির আবদুল জব্বার

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি দেখেন এবং অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন।

অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া স্থানীয় একটি হাসপাতালে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শন শেষে আবদুল জব্বার চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

সর্বশেষ

জনপ্রিয়