১০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:০৭, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৭, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে সংসদ সদস্য আল আমিন

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে সংসদ সদস্য আল আমিন

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি ও অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন।

অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে মাদ্রাসার ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের জন্য সবার কাছে দোয়া চান।

সর্বশেষ

জনপ্রিয়