ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক লতিফ রানার খোঁজ নিলেন খোরশেদ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক লতিফ রানার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে গিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর আলম খন্দকার খোরশেদ।
শুক্রবার (২৩ অক্টোবর) তাঁর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম শিপলু এবং ব্যবসায়ী ও সমাজসেবী মো. মনির হোসেন। তাঁরা লতিফ রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
লতিফ রানা বন্দর উন্নয়ন ফোরামের সদস্যসচিব, দৈনিক ‘প্রতিদিন সকাল’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।





































