০৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২২, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২৯, ৬ অক্টোবর ২০২৬

সনাতনীদের পাশে ঢাল হয়ে থাকবে প্রশাসন-রাজনৈতিক দল: মামুন মাহমুদ

সনাতনীদের পাশে ঢাল হয়ে থাকবে প্রশাসন-রাজনৈতিক দল: মামুন মাহমুদ

আসন্ন শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের ভয়ভীতি ও আতঙ্ক ছাড়াই নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও রাজনৈতিক দলগুলো তাদের পাশে ঢাল হয়ে থাকবে বলে আশ্বস্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা ভয়ভীতি ছিল। তবে ওই সময়েও নারায়ণগঞ্জে কোনো ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ সবসময়ই অসাম্প্রদায়িক সম্প্রীতির জেলা ও শহর উল্লেখ করে তিনি বলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বী ভাইদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান যেন তারা নির্ভয়ে, নিরাপদে পালন করতে পারেন, আমরা তাদের পাশে থাকব। ভয়ভীতি থাকলে তারা পূজা-অর্চনায় মনোনিবেশ করতে পারবেন না, আতঙ্কে থাকবেন। সুতরাং আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকব।”

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়