০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৬, ৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২৭, ৫ অক্টোবর ২০২৬

সামনে মহানগর যুবদলের কমিটি, সাগরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ সমর্থকদের

সামনে মহানগর যুবদলের কমিটি, সাগরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ সমর্থকদের

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি সামনে রেখে সংগঠনের নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর অনুসারী ও সমর্থকরা।

তাদের দাবি, রাজনৈতিকভাবে সাগরকে বিতর্কিত ও নতুন কমিটিতে তাঁর অবস্থান বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল বিভিন্ন অনলাইন মাধ্যমে তাঁর বিরুদ্ধে ‘ভিত্তিহীন তথ্য’ ছড়াচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম বা যাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য জানা যায়নি।

সাগরের সমর্থক নেতাকর্মীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন রাজপথে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন রাকিবুর রহমান সাগর। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার মুখেও তিনি মাঠে ছিলেন বলে দাবি তাদের।

তাদের ভাষ্য, সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের আলোচনা থাকায় সাগরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তাঁকে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

নেতাকর্মীরা বলেন, ‘সাগরের রাজনীতি সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে। কোনো ভিত্তিহীন প্রচারণা তাঁর রাজনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

এদিকে সাগরকে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর ছড়িয়ে পড়ার পর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনুসারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সমর্থকদের অনেকে এসব খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।

সমর্থকদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর মহানগর যুবদলের কমিটি গঠন সামনে রেখে সাগরকে ঘিরে এ ধরনের প্রচারণা শুরু হওয়া উদ্দেশ্যমূলক। তারা প্রকাশিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়