বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১৩ জন, চুরি মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আগের একটি চুরি মামলার এক আসামি এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার ১৯ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।





































