০৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৬, ৬ অক্টোবর ২০২৬

ফকির অ্যাপারেলসে শ্রমিক অংশগ্রহণ কমিটির নির্বাচন সম্পন্ন

ফকির অ্যাপারেলসে শ্রমিক অংশগ্রহণ কমিটির নির্বাচন সম্পন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ফকির অ্যাপারেলস লিমিটেডে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটির (পার্টিসিপেশন কমিটি-পিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত কারখানার ভেতরে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে গোপন ব্যালটে ভোট দেন শ্রমিকরা। ভোট গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচনে ১৫টি সেকশনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২১ জন নারী ও ২০ জন পুরুষ প্রার্থী ছিলেন। মোট ভোটার ছিলেন ৯ হাজার ৮৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ৪ হাজার ২৪২ এবং পুরুষ ভোটার ৫ হাজার ৬৫৭ জন।

নির্বাচনে রাশেদুল ইসলাম ২৯৯, জুয়েল আহমেদ ৩৮৯, এলিজা ৩২৬, সাথী বেগম ৩৪২, আঁখি খানম ৪৭২, সাথী আক্তার ২০৭, রাসেল ৬০৭, হাফজুর রহমান ২৩০, আসাদুজ্জামান ৪৪৪, আহসান মিয়া ৩৪৮, চঞ্চলা রানী দাস ১৪৫ ও সুমাইয়া আক্তার ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া মাসুদ মিয়া ও আল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফকির অ্যাপারেলসের সিওও বখতিয়ার উদ্দিন আহমেদ। নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (সাসটেইনেবিলিটি) মনজারিন জামান। নির্বাচন পরিচালনায় প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার বখতিয়ার উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের সহযোগিতায় শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

সর্বশেষ

জনপ্রিয়