০৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৭, ৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভবনের সাব-স্টেশন বিদ্যুৎ রুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোডের বুকস্ গার্ডেন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ককশিট রাখার জন্য ভবনের নিচতলার সাব-স্টেশন বিদ্যুৎ রুমে প্রবেশ করেন আব্দুর রশিদ। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্বজনদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ

জনপ্রিয়