০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ৫ অক্টোবর ২০২৬

স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: এমপি মান্নান

স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর গত আট মাসে দেশের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রেখেছে। পাশাপাশি সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সোচ্চার ভূমিকা পালন করছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

এমপি মান্নান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছে।

অনুষ্ঠানে এমপি আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডেঙ্গু পরীক্ষার কিট গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়