০৭ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১২, ৬ অক্টোবর ২০২৬

মাসদাইরে জামায়াতের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মাসদাইরে জামায়াতের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম মাসদাইর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ আসর ফারিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার। এ সময় পশ্চিম মাসদাইরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার এবং মশক নিধনের ওষুধ ছিটানো হয়।

কর্মসূচিতে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সরকারি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, বাড়ির আশপাশ ও ছাদে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকতে হবে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়