আবু সুফিয়ানের পিতা শিক্ষক আবু সাঈদের ইন্তেকাল
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ানের পিতা ও স্কুলশিক্ষক আবু সাঈদ (চুন্নু) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে বন্দরের বাগবাড়ি এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার বাদ জোহর নবীগঞ্জ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় এলাকাবাসী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে নবীগঞ্জ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।





































