অসুস্থ বিএনপি নেতা টিপুর খোঁজ নিলেন যুবায়ের সরদার
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার আমলাপাড়ার বাড়িতে যান নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় যুবায়ের সরদার দলীয় নেতাকর্মীদের নিয়ে টিপুর বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি টিপুর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।





































